নতুন খেজুর গুড়ের চা

এই শীতে নতুন খেজুর গুড় তো সবার বাসাতেই থাকে,পিঠা খাওয়ার জন্য!
তবে এই নতুন খেজুর গুড়ের চা করে খেয়েছেন কি???
অসাধারণ লাগে,আমিও তাই তৈরি করলাম নতুন খেজুর গুড়ের চা ❤️
নতুন খেজুর গুড়ের চা
এই শীতে নতুন খেজুর গুড় তো সবার বাসাতেই থাকে,পিঠা খাওয়ার জন্য!
তবে এই নতুন খেজুর গুড়ের চা করে খেয়েছেন কি???
অসাধারণ লাগে,আমিও তাই তৈরি করলাম নতুন খেজুর গুড়ের চা ❤️
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি হাড়িতে ১কাপ পানিতে দারুচিনি, এলাচ, লবঙ্গ ও আদা কুচি দিয়ে পানি ফুটিয়ে নিবো। পানিটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে ১কাপ ঘন তরল দুধ দিয়ে দিবো। দুধ টা অবশ্যই আগে থেকে জ্বাল দিয়ে রাখতে হবে।
- 2
এবারে দুধ ফুটে উঠলে এর মধ্যে চা পাতা দিয়ে লো আঁচে চা জ্বাল করে নিবো।চা জ্বাল হতে হতে আরেকটি হাড়িতে দেড় টেবিল চামচ গুড় ১/২ পানি দিয়ে মিডিয়াম আঁচে জ্বাল দিয়ে গুড় টা মেল্ট করে নিবো। এবারে গুড় টা পুরোপুরি গলে তরল হয়ে গেলে একটা কাপে ঢেলে রাখবো।
- 3
এবং চা জ্বাল হয়ে সুন্দর কালার চলে আসলে চা ছেঁকে নিবো তরল গুড়ের কাপেই।ব্যাস একটু ভালো করে নেড়ে চা ওর সাথে গুড়ের মিশ্রণ মিশিয়ে নিবো। এবং গরম গরম এই নতুন খেজুর গুড়ের চা উপভোগ করবোগরম গরম পিঠা বা যেকোন রুটির সাথে
ধন্যবাদ
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)