খোলাজা পিঠা

বাংলাদেশের নোয়াখালী জেলার বিখ্যাত খোলাসা পিঠা...শীতের সকালের নাস্তায় অসাধারণ লাগে।আজ নিয়ে এলাম খোলাজা পিঠার রেসিপি।
খোলাজা পিঠা
বাংলাদেশের নোয়াখালী জেলার বিখ্যাত খোলাসা পিঠা...শীতের সকালের নাস্তায় অসাধারণ লাগে।আজ নিয়ে এলাম খোলাজা পিঠার রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিঠার ব্যাটার তৈরি করে নিবো, সেজন্য একটি বোলে পরিমাণ অনুযায়ী শুকনো চালের গুঁড়া,ময়দা,ডিম,স্বাদ মতো সামান্য লবণ, নরমাল টেম্পারেচারের পানি দিয়ে মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিবো। পাটিসাপটা পিঠার ব্যাটার যেমন টা হয়,বেশি পাতলা ও না,বেশি ঘন ও না এমন।
- 2
এবারে একটি মাটির হাড়ি বা তাওয়া লো আঁচে গরম করে তাতে পরিমাণ মতো পিঠার মিশ্রণ টি দিয়ে হাড়ির চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে পিঠা তৈরি করে নিবৈ।এ পিঠা একপাশ হলেই নামিয়ে নিতে হবে,উপরের অংশ ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে।
- 3
সবশেষে এই শীতে গরম গরম পরিবেশন করবো অসাধারণ স্বাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাজা পিঠা।এরসাথে যেকোন মাংস ভুনা বা নারকেল গুড় ও খুব ভালো লাগে।
ধন্যবাদ।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)