নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল।

নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু ছিলে নিতে হবে।মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে,পানি ঝড়িয়ে একটি পাত্রে নিতে হবে।
- 2
একটি বড় পাত্রে মাংসের টুকরোগুলো নিতে হবে ।এতে টক দই,হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া আদা বাটা, রসুন বাটা,জয়ফল ও যত্রি বাটা, ধনে গুঁড়া,জিরা গুড়া সব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।রান্নার আগে আধা ঘন্টা মশলা মাখিয়ে মেরিনেট করে রাখতে হবে।
- 3
আধা ঘন্টা পর রান্নার হাড়ি চুলায় বসিয়ে এতে সরিষা তেল দিতে হবে।এরপর এতে তেজপাতা, এলাচ,দারুচিনি ও লবঙ্গ, সব আস্ত মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজকুচি গুলো দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।
- 4
পেঁয়াজ কুচি ভেজে বাদামী রঙের হয়ে আসলে,এতে মাখানো মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদমতো লবণ দিতে হবে। মাংস কষিয়ে তেল উঠে আসলে এতে প্রয়োজনমতো পানি দিতে হবে মাংস সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢেকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে কমপক্ষে ৪৫ মিনিট।
- 5
মাংস প্রায় সিদ্ধ হয়ে আসলে, এতে ছিলছ রাখা আলুর টুকরোগুলো দিয়ে নেড়ে আবারো ঢেকে রান্না করতে হবে পঁচিশ থেকে ৩০ মিনিট। ৩০ মিনিট পর মাংস ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে এলে এবং ঝোল শুকিয়ে আসলে কাচামরিচ ছড়িয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস নতুন আলু দিয়ে খাসির মাংসের ঝোল তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি