রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।এরপর মুরগির পা দুটো সুতা দিয়ে বেধে নিতে হবে।
- 2
এরপর টকদই,পেয়াজবাটা, আদাবাটা, রসুনবাটা,জিরাবাটা, জয়ফল ও যত্রিবাটা,লবণ ও মরিচগুড়া দিয়ে আধা ঘন্টা আস্ত মুরগিটা মেরিনেট করে রাখতে হবে।
- 3
এরপর একটু বড় সাইজের কড়াইতে/ফ্রাইপেনে তেল দিতে হবে।আধা ঘন্টা মেরিনেট করে রাখার পর মশলা থেকে চিকেনটা তুলে কড়াইতে দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নিতে হবে।এরপর তুলে রাখতে হবে।
- 4
তরল দুধে জাফরান ভিজিয়ে রাখতে হবে।এরপর একই ফ্রাইপেনে ঘি দিতে হবে।এতে আস্ত মশলা এলাচ,দারুচিনি ও তেজপাতা দিয়ে একটু ভেজে নিতে হবে।এরপর ম্যারিনেশনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।মশলা কষে আসলে এতে পরিমাণ মতো গরম পানি দিতে হবে চিকেন সিদ্ধ হওয়ার জন্যে।এরপর এতে ভেজে রাখা আস্ত চিকেন দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে ১৫ মিনিট।
- 5
১৫ মিনিট পর এতে বাদাম বাটা ও দুধে ভেজানো জাফরান(দুধ সহো) দিয়ে নাড়তে হবে।এরপর দমে রান্না করতে হবে আরো ২০ মিনিট।২০ মিনিট পর চিনি দিয়ে নেড়ে উপরে পেয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন শাহি চিকেন রোষ্ট।গরম গরম সার্ভ করুন পোলাও এর সঙ্গে।
Made this recipe? Share a Cooksnap!
Let Bipasha Ismail Khan know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (4)