জিলাপি (jalebi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ময়দা, চালের গুরো, টক দই এই সব এক সাথে ভালো করে মেশাতে হবে।
- 2
হাত দিয়ে ফেটিয়ে, অল্প অল্প জল দিয়ে পাতলা ঘন র মাঝামাঝি একটা বাটার তৈরি করতে হবে।
- 3
এই ব্যাটার টায় এক চিমটি খাবার সোডা মিলিয়ে ১৫ মিনিট ঢেকে রেখে দিতে হবে।
- 4
এদিকে দেড় কাপ চিনি, আর আধা কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 5
এই সময় এক টুকরো লেবু ঐ চিনির রসে দিয়ে রাখতে হবে।
- 6
ঢিমে আঁচে সিরা টা বানাতে হবে। এক তারের সিরা হবে।
- 7
লেবুর টুকরো দিলে রস টা জমে যাবে না।
- 8
রস বানানোর সময় একটু কেসর ঐ জলে দিতে হবে, এতে রং আর গন্ধ দুটো ই ভালো হবে।
- 9
১৫মিনিট পর একটা মোটা প্লাস্টিকের প্যাকেটে বাটার টা ভরে, গাডার দিয়ে ভালো করে বন্ধ করতে হবে।
- 10
কোনা টা একটু কেটে গরম তেলে খুব তাড়াতাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপি বানাতে হবে।
- 11
দুই দিক ভাজা হলে, জিলিপি গুলো তুলে রসে দিয়ে ৫মিনিট রেখে তুলে নিতে হবে।
- 12
একটা প্লেটে রস থেকে তুলে জিলিপি গুলো সাজিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি