ডাল ও ফুলকপির স্যুপ। Lentil and cauliflower soup

কনকনে শীতে স্যুপ একটি উপাদেয় ও স্বাস্থ্যকর খাদ্য। শীত আসলেই আমি সুস্বাদু সবজী আর অন্যকিছু দিয়ে ফিউশন করে নানারকম স্যুপ তৈরী করি। আজ তারই একটা হাজির করলাম।

রান্নার নির্দেশ
- 1
ভেজানো ডাল ও টুকরো করা ফুলকপি পরিমাণ মত পানি ও লবন দিয়ে সিদ্ধ করে নিন। ঠান্ডা করে ব্লেন্ড করে নিন।
- 2
মিশ্রণ টি পাত্রে ঢেলে পরিমাণ মত পানি ও হলুদ দিয়ে চূলায় বসান। ভালোকরে ফুটে উঠলে আরো কিছুক্ষণ জ্বাল দিন ও লবন চেখে নিন। আঁচ কমিয়ে দিন।
- 3
আরেকটি ফ্রাইপ্যানে তেল ও বাটার দিয়ে গরম হলে রসুন দিন। রসুন বাদামী হলে পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামী হলে মরিচগুঁড়া ও পেঁয়াজ পাতা কুচি দিয়ে নেড়ে স্যূপের উপর ঢেলে নেড়ে ঢেকে দিন। আঁচ বাড়িয়ে দু মিনিট জ্বাল দিয়ে চূলা বন্ধ করে দিন। ব্যাস তৈরী হয়ে গেল স্বাস্থ্যকর সুস্বাদু স্যুপ। উপভোগ করুন টোস্টেড ব্রেড বা নান রুটির সাথে অথবা এ্যাপিটাইজার হিসেবে।
- 4
- 5
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি