ফুলকপি ভাজি পেয়াজ কলি দিয়ে

Asma Akter Tuli @Asma_tuli
ফুলকপি থিম এ আমি আমার পছন্দের ভাজি নিয়ে আসলাম তবে পেয়াজ কলি দিয়ে প্রথম রান্না।
ফুলকপি ভাজি পেয়াজ কলি দিয়ে
ফুলকপি থিম এ আমি আমার পছন্দের ভাজি নিয়ে আসলাম তবে পেয়াজ কলি দিয়ে প্রথম রান্না।
রান্নার নির্দেশ
- 1
পেয়াজকলি ধুয়ে কুচি করে নিব,ফুলকপি ফুলগুলো বড় করে কেটে নিব,মানে একটি একটি ফুল আলাদা করে নিব,ধুয়ে পানি ঝরিয়ে নিব
- 2
করাইতে পরিমানমত তেল দিয়ে পেয়াজকুচি দিয়ে নেরেচেরে সব উপকরন মসলা 2 টে চামচ পানি দিয়ে মসলা কষে নিব,কষে আসলে ফুলকপি দিয়ে দিব কাচামরিচ ভেংগে দুটুকরো করে দিয়ে লবন দিয়ে ঢেকে দিব প্রথমে মিডিয়াম আচে পরে আচ কমিয়ে ঢেকে রান্না করে নিব
- 3
ফুলকপি কিছুটা সিদ্ধ হয়ে আসলে পেয়াজ কলি দিয়ে নেরেচেরে দিব আবারো কিছুক্ষন ঢেকে রান্না করব,,,সিদ্ধ হয়ে আসলে ঢাকনা সরিয়ে রাখব
- 4
নেরেচেরে ভাজা ভাজা করে নিব
- 5
গরম ভাতের সাথে আমার খেতে দারুন লাগে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15867921





মন্তব্যগুলি