সরু চাকলি পিঠে (saru chakli pithe recipe in Bengali)

শীত কাল মানেই পিঠে পুলি পাবর্ন তাই এই মরশুমে প্রত্যেক বাঙালির বাড়িতে ই একবার অবশ্যই বানানো হয়ে থাকে এই সরু চাকলি পিঠে
সরু চাকলি পিঠে (saru chakli pithe recipe in Bengali)
শীত কাল মানেই পিঠে পুলি পাবর্ন তাই এই মরশুমে প্রত্যেক বাঙালির বাড়িতে ই একবার অবশ্যই বানানো হয়ে থাকে এই সরু চাকলি পিঠে
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই চাল ভাল আলাদা ভিজিয়ে রাখবো সারা রাত। এবারের জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে আলাদা ভাবে অল্প জল দিয়ে পেস্ট করে নেবো।
- 2
এবার একটি বাটিতে দুটো গোলা একসাথেই মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা পাতলা বাটার তৈরির করে নেবো এতে নুন মিশিয়ে নিলাম।
- 3
এবার একটি তাওয়া গ্যাসের বসিয়ে গরম হলে বেগুনের বোটা দিয়ে তেল প্যানে লাগিয়ে, এক হাতা প্যানের মাঝখানের দিয়ে হাতার পেছন দিয়ে একটু ঘুরিয়ে বড় করে দিতে হবে। এই সময় আঁচ কম থাকবে।
একটু তেল সরু চাকলি ধারে ছড়িয়ে দিতে হবে। একটু বাদে নামিয়ে নিতে হবে। এইভাবেই সব কটা সরু চাকলি বানিয়ে নেবো। - 4
এবার একটি প্লেটে গরম গরম সাজিয়ে খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করবো।
এটি ঝাল তরকারি সঙ্গে ও খুব ভাল লাগবে।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি