পালং পনির (palak paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইয়ে তেল বা ঘি গরম করে পেয়াজ, রসুন,আদা ভালো করে কষিয়ে নিতে হবে।
- 2
এবার জিরে, ধনে,লঙ্কা ও টমেটো বাটা দিয়ে নারতে হবে।
- 3
মশলা কষে এলে তার মধ্যে পালং বাটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে।
- 4
কিছুক্ষন পর গরম মশলা ও কসুরি মেথি দিতে হবে। কসুরি মেথি আগে শুকনো কড়াইয়ে নেরে নিতে হবে।
- 5
পনিরের টুকরো দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে কিছুক্ষন রাখতে হবে। একটা অন্য কড়াইয়ে বাটার গরম করে তাতে শুকনো লঙ্কা গুড়ো ফোড়ন দিয়ে সেটা পালং পনিরে ঢেলে দিতে হবে। পরিমান মত নুন ও চিনি দিতে হবে।
- 6
সব শেষে ফেটানো ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিলেই রেডি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15901562












মন্তব্যগুলি (2)