রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ টা ভালো করে গরম করে ভিনিগার দিয়ে ছানা বানিয়ে নিতে হবে ।ছানা হয়ে যাওয়ার পর ছানাটাকে ভাল করে জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 2
ছানাটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে চিনি দিয়ে।
- 3
এবার গ্যাস অন করে করাইতে ছানাটা দিয়ে হালকা নেড়ে নিতে হবে যাতে ছানার কাঁচা গন্ধটা চলে যায় এবং এর মধ্যে একটু রোজ এসেন্স দিয়ে দিতে হবে।
- 4
এবার মিশ্রণটা নামিয়ে তিন ভাগে ভাগ করে নিতে হবে । একটা ভাগে সবুজ কালার, আর একটা ভাগে অরেঞ্জ কালার ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
এবার যে বাটিতে পরিবেশন করব সেই বাটিতে তিনটে কালার থেকে অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে দিতে হবে । (ঠিক ছবির মতন) ওপরে পেস্তা কুচি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ট্রাইকালার সন্দেশ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15915975





মন্তব্যগুলি (7)