আদা রাঁধুনি বাটা দিয়ে শুক্তো (Ada radhuni bata diye shukto recipe in Bengali)
Moumita Sarkar @Mousarkar_18
আদা রাঁধুনি বাটা দিয়ে শুক্তো (Ada radhuni bata diye shukto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
তেল গরম করে তাতে বড়ি গুলো ভেজে তুলে রাখুন এবং উচ্ছে দিয়ে দিন নুন হলুদ দিয়ে ভালো করে ভাজুন
- 2
উচ্ছে তুলে রাখুন এবং বেগুন দিয়ে দিন ভাল করে ভাজুন নুন হলুদ দিয়ে, তুলে রাখুন
- 3
ঐ তেলে পাঁচ ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন,বাকি সব সব্জী দিয়ে ভালো করে ভাজুন নুন হলুদ দিয়ে
- 4
বড়ি,উচ্ছে বেগুন ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে ফুটতে দিন, সিদ্ধ হয়ে গেলে চিনি ও আদা, রাঁধুনি ও নারকেল কোরা বেটে দিয়ে মিশিয়ে নামিয়ে নিন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15925871



মন্তব্যগুলি