চিকেন স্টেক (Chicken steak recipe in Bengali)

চিকেন স্টেক (Chicken steak recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ধুয়ে কিচেন পেপার দিয়ে জল শুকিয়ে নিতে হবে | তারপর টিসু পেপার সরিয়ে চিকেনটার দিটো দিকে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে ।তারপর নুন ও গোলমরিচ দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখতে হবে ৫মিনিট|
- 2
১০মিনিট পরএবার ঐ নুন গোলমরিচে ম্যারিনেট করা চিকেন ২য় বার ম্যারিনেট করতে হবে | একটি. পাত্রে আদা রসুন বাঁটা,প্যাপরিকা পাউডার,সয়াসস,সয়াতেল,গোলমরিচও নুন দিয়ে মিশিয়ে ঐ মিশ্রণটা চিকেন_ এর গায়ে লাগাতে হবে | তারপর চিকেনের পাত্রটা একটা প্লাস্টিক পেপার দিয়ে১৫ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে |
- 3
১৫মিনিট পর ফ্লাইং প্যানে ২ চা চামচ মাখন দিয়ে_ ম্যারিনেটেড চিকেন ভাজতে হবে | আঁচ কমিয়ে হাতল নাড়িয়ে ৫ মিনিট পর চিকেন উল্টে পাল্টে ২ দিকেই ভেজে নিতে হবে |
- 4
এবার একটি প্যানে ১চা চামচ মাখন দিয়ে রসুন কুচি ভাজতে হবে, রসুন একটু ভাজা হলেই ১ চা চামচ ময়দা দিয়ে অনবরত নেড়ে ভাজতে হবে। ময়দা বাদামী হয়ে এলে ১ কাপ দুধ একটু একটু করে দিয়েক্রমাগত নাড়তে হবে | এবার এতে প্রয়োজন মত নুন,গোলমরিচ গুড়া,১টা চিজ কিউব মিশিয়ে চিজ গলে গেলে নামিয়ে রাখতে হবে ।তৈরী হয়ে গেল হোয়াইট সস |
- 5
এবার অন্য এক টি প্যানে ১ চা চামচ সাদা তেলে. ভাপানো গাজর ও টুকরা করা ব্রকোলি নুন ও গোলমরিচ টস করে রাখতে হবে |
- 6
এবার একটা সার্ভিং প্লেটে ফ্রাই করা চিকেন স্টেক এর উপরে ঐ হোয়াইট সস ঢেলে, উপর দিয়ে ধনেপাতা, কাঁচালংকা কুচি, লেবুর জেস্ট সামান্য দিতে হবে |পাশে সতে করা ব্রোকোলি গাজর, মটরশুটি লেবুর টুকরাও চিকেনের ভাজা মশলাটা ছড়িয়ে কাঁটা চামচ দিয়ে পরিবেশন করতে হবে চিকেন স্টেক | এটি স্টার্টার হিসাবে ও খাওয়া যায় |অথবা হালকা ডিনার হিসাবে ও খাওয়া চলে |
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (2)