কিমা পিজ্জা (keema pizza recipe in Bengali)

কিমা পিজ্জা (keema pizza recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সব উপাদান চিজ, রসুন কোয়া, কিমা ছাড়া মিক্সার এ ঘুরিয়ে নিন।
- 2
এরপর এই মিক্স কিমার সাথে মিশিয়ে নিন। রসুন গুলো ও দিয়ে দিন। একটা ডিমের সাদা অংশ দিতে পারেন।
- 3
এর পর ভালো করে হাত দিয়ে মাখুন পুরো জিনিস টা। নুন দেবেন স্বাদমতো। পরে দু রকম চিজ পড়বে তাই খুব বেশি নুন এখন না দিলেই ভালো।
- 4
এবারে পিজ্জা ব্রেড গুলো আমি কিনেছি। রেডি মেড। ওভেন প্রি- হিট করে ২০০ ডিগ্রি টে ৩ মিনিট মত দিলাম। হয়ে গেলে এবার টপিং দেওয়া যাবে।
- 5
টপিং এর জন্য আগে থেকে দুটো জিনিস আলাদা করে তৈরি রাখতে হবে। এক টো কিমা টা ভালো করে অলিভ অয়লে ফ্রাই করে রাখুন। দুই হলো কাটা ক্যাপ্সিকাম আর পিয়াজ গুলো আলাদা করে নুন মরিচ দিয়ে ফ্রাই করে রাখুন। এখানে পারলে একটু গরম মসলা দেবেন ।
- 6
এবার আগে পিজ্জা টা কোট করুন ছিপোটল মেয়ো টে। তারপর ছেদার চিজ। টপিং হিসেবে আগে কিমা টা দেবেন। লেপে দিন। তারপর পেয়াঁজ ক্যাপ্সিকাম টা দিয়ে দিন। ওপরে মোজারেলা। ব্যাস পুরোটা আরেকবার বেক করুন আরো ২ মিনিট মত ২০০ ডিগ্রি তে। তারপর ঝাঁপিয়ে পড়ুন খেতে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি