মাশালা ক্র্যাব (Masala crab recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাঁকড়াগুলো ছড়িয়ে পরিস্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 2
একটি কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিতে হবে এরপর তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়া দুটো ভালো করে ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার ওই তেলে সকল গোটা গরম মশলা (তেজপাতা, শুকনো লঙ্কা,গোলমরিচ, এলাচ)দিয়ে ১৫ সেকেন্ড নাড়াচাড়া করতে হবে।
- 4
এবার মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুটা ভেজে নেওয়ার পর পেঁয়াজবাটা টা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
- 5
এরপর ১ চা চামচ হলুদ গুরু,পরিমাণমতো নুন, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো,১চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো,১ টেবিল চামচ আদা বাটা ও ২ টেবিলচামচ রসুন বাটা, ১ টেবিল চামচ ধনে জিরে বাটা, দুটো কাঁচালঙ্কা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে।
- 6
এরপর ভেজে রাখা কাঁকড়া গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এককাপ মতো জল দিয়ে ঢেকে দিয়ে ১০ মিনিট রান্না করতে হবে।
- 7
দশ মিনিট পর ঢাকা খুলে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা এবং নিজেদের স্বাদমতো সামান্য চিনি দিয়ে নামিয়ে নিতে হবে।
রেডি আমাদের মাশালা ক্র্যাব।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)