চিংড়ি মাছের পকোড়া কারি(chingri macher pakoda curry recipe in Bengali)

#DOLPURNIMA
#FEM
এই রেসিপি টা আমার মা কাকিমা দের বানাতে দেখেছি এবং ওনাদের কাছে শেখা।
চিংড়ি মাছের পকোড়া কারি(chingri macher pakoda curry recipe in Bengali)
#DOLPURNIMA
#FEM
এই রেসিপি টা আমার মা কাকিমা দের বানাতে দেখেছি এবং ওনাদের কাছে শেখা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ টাকে মিক্সিতে ভালো করে পেষট করে নিতে হবে তার পর ওর মধ্যে নুন, হলুদ গুড়ো হাপ চামচ, লঙ্কা গুড়ো হাপ চামচ, আদা রসুন বাটা হাপ চামচ করে দিয়ে, বেসন দিয়ে ভালো করে মিশিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে সরিষার তেলে লাল করে ভেজে তুলে নিতে হবে ।
- 2
সেই তেলে গোটা জিরে দিয়ে গোটা গরম মসলা দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু সময় পর পেঁয়াজ বাটা দিয়ে হালকা লাল করে ভেজে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে লঙ্কা গুড়ো হলুদ গুড়ো দিয়ে ভালো করে মিশিয়ে কিছু সময় পর টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নুন, চিনি দিয়ে পরিমান মত জল দিয়ে ফুটিয়ে মাছের পকোড়া গুলো দিয়ে ঢেকে হালকা আঁচে বানাতে হবে আরো পাঁচ মিনিট বানালে তৈরি হয়ে যাবে ঢাকা খুলে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে ই তৈরি হয় যাবে ।গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি