রসগোল্লার বাদামি কোরমা( rasgullar badami korma recipe in Bengali

#LRC
বাড়িতে অনেক সময় বেশি মিষ্টি থাকলে, তখন আর খেতে ইচ্ছে করে না, আর সেখান থেকেই এই রেসিপির ভাবনা টা এসেছে আমার।
রসগোল্লার বাদামি কোরমা( rasgullar badami korma recipe in Bengali
#LRC
বাড়িতে অনেক সময় বেশি মিষ্টি থাকলে, তখন আর খেতে ইচ্ছে করে না, আর সেখান থেকেই এই রেসিপির ভাবনা টা এসেছে আমার।
রান্নার নির্দেশ
- 1
২-৩ বার জল পাল্টে রসগোল্লা গুলো নরমাল জল দিয়ে ধুয়ে নিতে হবে, এর ফলে রসগোল্লার মিষ্টি ভাব কমে যাবে।
- 2
এবার কড়াই তে ২ টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে পিয়াজ ও আদা ভেজে পেস্ট করে নিতে হবে।
- 3
বাকি তেল ওই কড়াই তে দিয়ে তার মধ্যে ঘী দিতে হবে।
- 4
তেল ও ঘি একসাথে গরম হলে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে তাতে একে একে ভাজা মসলার পেস্ট, টম্যাটো পিউরি, ফেটানো টকদই, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, আমন্ড বাদাম বাটা, লঙ্কা গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে।
- 5
মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে গ্রেভির জন্যে গরম জল দিতে হবে।
- 6
গ্রেভি ফুটে উঠলে তার মধ্যে রসগোল্লা গুলো দিয়ে ৫ মিনিট ফুটিয়ে শাহী গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ও আমন্ড বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন রুটি/পরোটা/নান এর সাথে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)