ক্রিসপি পরাঠা পাই উইথ লেফটওভার রাইস অ্যান্ড কারি(crispy paratha pie recipe in Bengali)

Disha D'Souza @cook_12047897
ক্রিসপি পরাঠা পাই উইথ লেফটওভার রাইস অ্যান্ড কারি(crispy paratha pie recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা, ডিম, ঘী, নুন ও জল সহযোগে ময়দা মেখে আধাঘন্টা মুড়ে রেফ্রিজারেটরে রাখতে হবে।
একটি পাত্রে সেদ্ধ আলু, মাখন, নুন ও দুধ দিয়ে মেখে নিতে হবে। - 2
এবার বেকিং ডিশে ঘী মাখিয়ে অল্প ময়দা ছড়িয়ে দিতে হবে।
- 3
ময়দার মিশ্রণ টি পরাঠার মত বেলে বেকিং ডিশে বিছিয়ে দিতে হবে। এবার এর উপর এগ ব্রাশ করে দিতে হবে।
- 4
এতে লেফটওভার ভাত আর চিংড়ির তরকারি দিয়ে পরপর বিছিয়ে দিতে হবে।
- 5
এবার ম্যাশ করা আলু দিতে হবে। তারপর সবশেষে শ্রেড করা চিজ দিতে হবে। তার উপর আরেকটা পরাঠা বেলে বিছিয়ে দিয়ে এগ ব্রাশ করতে হবে। উপরে সাদাতিল ছড়িয়ে দিতে হবে।
- 6
প্রিহিট করা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ১ ঘণ্টা মত বেক করতে হবে।
- 7
বার করার ১০ মিনিট পর কেটে সার্ভ করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16043129











মন্তব্যগুলি (8)