চটপটা লতি (chatpata lati recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
লতি টা কেটে পরিষ্কার করে নিয়ে কুকারে দিন, এর মধ্যে
তেতুলের কাত আর অল্প জল দিয়ে সেদ্ধ করে নিন।এতে লতির কুটকুটে ভাব টা কেটে যাবে।আর লতি টা টক টক হয়ে যাবে। - 2
এবার কড়াইতে তেল গরম করে মেথি আর সর্ষে ফরন দিন, এবার রসুন আর কাঁচা লঙ্কা এর কুচি দিয়ে লাল করে ভাজুন।
- 3
এবার পেঁয়াজ কুচি আর টুকরো করা বেগুন দিয়ে ভাজুন,নরম হলে টমেটো কুচি নারকোল কোরা নুন, হলুদ লঙ্কা গুঁড়ো চিনি(একটু বেশি ইচ্ছে হলে)দিয়ে কষিয়ে সেদ্ধ করা লতি টা দিয়ে দিন।
- 4
আঁচ কমিয়ে তেল ছাড়া অবধি ভাজতে হবে।
- 5
এরপর ইচ্ছে হলে ধনে পাতা কুচি আর নারকোল কোরা ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16132693



মন্তব্যগুলি (2)