চিংড়ি মাছের মালাইকারি(Chingri macher malaikari recipe in bengali)

Purabi Das Dutta @cook_26671580
চিংড়ি মাছের মালাইকারি(Chingri macher malaikari recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমত চিংড়ি গুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে সরষের তেল গরম করে হাল্কা ভেজে তুলে রাখতে হবে।
- 2
তারপর প্রয়োজন মত তেল ও ১ চা চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, স্বাদ মত নুন দিয়ে ভাল করে কষতে হবে। এবার এক এক করে সমস্ত গুঁরো মশলা(গরম মশলা ছাড়া) দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে।
- 3
এবার নারকেলের দুধ মেশাতে হবে। যদি প্রয়োজন হয় ওর মধ্য ১/৪ কাপ গরম জল দিতে পারেন ঝোল পাতলা করার জন্য। তারপর প্রয়োজন মত চিনি, চিংড়ি গুলো দিয়ে গ্যাস লো করে ১০-১২ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 4
ঢাকা খুলে ঘি,গরম মশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিয়ে পরিবেশন কর চিংড়ি মালাইকারি।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16169791



মন্তব্যগুলি