নিরামিষ কফি কেক (Niramish coffee cake recipe in bengali)

যদিও এখন বেশ গরম কিন্তু কেক খাওয়ার ইচ্ছে হল। তাই ঘরে থাকা সামগ্রী দিয়ে বানিয়ে ফেললাম। সন্ধ্যায় চা এর সঙ্গে খাওয়া যাবে।
নিরামিষ কফি কেক (Niramish coffee cake recipe in bengali)
যদিও এখন বেশ গরম কিন্তু কেক খাওয়ার ইচ্ছে হল। তাই ঘরে থাকা সামগ্রী দিয়ে বানিয়ে ফেললাম। সন্ধ্যায় চা এর সঙ্গে খাওয়া যাবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দই আর চিনি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। তার মধ্যে সাদা তেল দিয়ে আরও কিছু সময় ধরে ফেটিয়ে নিলাম।
- 2
একটি পাত্রে ময়দা, কফি, খাবার সোডা, বেকিং সোডা মিশিয়ে চেলে নিলাম বড় ছাঁকনির সাহায্যে।
- 3
এবার দই, চিনি ও সাদা তেলের মিশ্রণে চেলে নেওয়া ময়দার মিশ্রণ ধীরে ধীরে মিশাতে হবে ক্রমাগত হালকা হাতে 'কাট এন্ড ফোল্ড' পদ্ধতিতে। সমস্তটা মসৃণভাবে মিশে গেলে কিশমিশগুলো সামান্য ময়দা মাখিয়ে ঐ মিশ্রণে মিশিয়ে নিলাম। এবার কেক টিনে সামান্য সাদা তেল মাখিয়ে অল্প ময়দা ছড়িয়ে ডাস্টিং করে নিয়ে তার মধ্যে মিশ্রণটি ঢেলে নিলাম। দু তিন বার পাত্রটি ট্যাপ করে মিশ্রণের ভিতরের বাতাস বের করে নিলাম।
- 4
আগেই একটি তলা ভারী পাত্রে নুন দিয়ে ঢাকা দিয়ে গরম করতে দিলাম দশ মিনিটের জন্য। কেকের টিনটি সাবধানে ঢাকা খুলে বসিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম, আঁচ কমিয়ে পঁয়ত্রিশ মিনিট রেখে গ্যাস অফ্ করে দিলাম। আরও দশ মিনিট পর ঢাকনা খুললাম। কেক সম্পূর্ণ স্বাভাবিক ভাবে ঠান্ডা হলে টিন থেকে বের করে কেটে নিলাম। অত্যন্ত সুস্বাদু ও নরম কেক তৈরী হল সহজেই।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)