মিষ্টি দই (mishti doi recipe in Bengali)

#MJ
আমার মায়ের প্রিয় খাবারের মধ্যে সবচেয়ে বেশী পছন্দ করেন মিষ্টিদই।তাই মা আমার কাছে এলেই আমি মাকে নিজের হাতে মিষ্টিদই বানিয়ে খাওয়ায়।মা ভীষণ খুশি হন।
আজ এটা মায়ের উদ্দেশ্যই বানিয়েছি।
মিষ্টি দই (mishti doi recipe in Bengali)
#MJ
আমার মায়ের প্রিয় খাবারের মধ্যে সবচেয়ে বেশী পছন্দ করেন মিষ্টিদই।তাই মা আমার কাছে এলেই আমি মাকে নিজের হাতে মিষ্টিদই বানিয়ে খাওয়ায়।মা ভীষণ খুশি হন।
আজ এটা মায়ের উদ্দেশ্যই বানিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই লিকুইড দুধ টা জ্বাল দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে।
- 2
তার পর ওর মধ্যে চিনি ও গুঁড়ো দুধ টা দিয়ে ভালো করে মিশিয়ে একবার ফুটিয়ে নিতে হবে।
- 3
তার পর একটু ঠান্ডা করে নিতে হবে।আঙুল দিলে সইতে পারি সেরকম ঠান্ডা হলে টকদই টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
তার পর একটা এয়ার টাইট বক্সে ঢেলে নিয়ে ঢাকা বন্ধ করে রেখে দিতে হবে 6-7 ঘন্টা মতো।তবে আমি সবসময় রাত্রেই দই বসাই তাহলে সারারাতে খুব ভালো ভাবে দই টা জমে যায়।তার পর দুই ঘন্টা ফ্রিজে রেখে দিলেই তৈরি ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই।যে কোন পাত্রেই দ ই জমানো যাবে কিন্তু এয়ার টাইট বক্স গুলোতে খুব ভালো হয়।আর গরম কালে কোন তোয়ালে বা কম্বলের আসন ঢাকা দেওয়া কিছুই লাগে না।
কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে রেডি আমার মিষ্টি দই। দেখলেই বুঝতে পারবে কতোটা ভালো জমেছে একটু ও জল কাটেনি।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি