সর্ষে পমফ্রেট (shorshe pomfret recipe in Bengali)

#LS
আমার বরের প্রিয় খাবারের মধ্যে একটি হলো এই রান্না টি,আমার রান্নার লোক আছে কিন্তু এই সব স্পেশাল রান্না আমি নিজের হাতে করি
সর্ষে পমফ্রেট (shorshe pomfret recipe in Bengali)
#LS
আমার বরের প্রিয় খাবারের মধ্যে একটি হলো এই রান্না টি,আমার রান্নার লোক আছে কিন্তু এই সব স্পেশাল রান্না আমি নিজের হাতে করি
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই মাছ গুলো ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে কড়াইয়ে পুরো তেলটা থেকে দু চা চামচ সরিয়ে রেখে,বাকি তেল দিয়ে ভালো করে মাছগুলো ভেজে তুলতে হবে
- 2
সরষে আগের থেকেই ভিজিয়ে রেখে ভাল করে মিক্সিতে বা শিলে বেটে খুব মিহি ভাবে পেস্ট করে নিতে হবে,আমি সরষে বাটার সাথে কাঁচা লঙ্কা হলুদ আর নুন একসাথে মিশিয়ে দিই তাহলে সর্ষের তিতকুটে ভাবটা চলে যায় আর একটু জল যদি বেশি করে দিয়ে দেন ওর মধ্যে আর কিছুক্ষণ রেখে দেন তাহলে তিতো ভাবটা একদমই থাকেনা
- 3
মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ে বাকি যে তেলটা বেঁচে আছে তার মধ্যেই আরেকটু তেল যেটা সরিয়ে রেখে ছিলাম সেটা দিয়ে দিলাম, তাতে কালোজিরে ফোরন দিয়ে যেই সরষে বাটা টা রাখা আছে সেটাকে ভালো করে আর একটু জল দিয়ে গুলে আরেকটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে
- 4
ঝোলটা ফুটে উঠলে মাছগুলো একে একে ওর মধ্যে ছেড়ে দিলাম একটু ঢাকা দিয়ে ওপর দিয়ে কাঁচা লঙ্কা চিরে ছড়িয়ে
নামিয়ে নিলাম
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি