চিকেন কিমা মাসালা (chicken Keema Masala recipe in Bengali)

#LS
আজ আমি তৈরি করলাম চিকেন কিমা মাসালা আশা করি আপনাদের ভালো লাগবে।
চিকেন কিমা মাসালা (chicken Keema Masala recipe in Bengali)
#LS
আজ আমি তৈরি করলাম চিকেন কিমা মাসালা আশা করি আপনাদের ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পিয়াজের টুকরো, আদা,রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিন।
- 2
এবার মাংস টুকরো গুলি অল্প নুন আর পাতিলেবুর রস মাখিয়ে 10 মিনিট ঢেকে রেখে তারপর ছোট ছোট পিস করে একটি গ্রাইন্ডারে হালকা পেস্ট করে নিন।
- 3
এবার কড়াই গরম করে সরষের তেল তেজপাতা দিন। পেষ্ট করে রাখা পেঁয়াজ,আদা,রসুন,কাঁচা লঙ্কা মিশিয়ে নিন। নুন মসলা দিন। দুই থেকে তিন মিনিট ভাজার পর টমেটোর টুকরোগুলি মিশিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিন। এবার মাংসের কিমা গুলি মিশিয়ে নিন। আরো নুন মসলা দিন। ভাল করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করুন।
- 4
মাংস গুলি নরম হয়ে আসলে জল মিশিয়ে নিন। আবার ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না সব নরম হয়ে যায়। যখন মসলা তেল ছাড়তে শুরু করবে তখন গ্যাসের আচ বন্ধ করে গরম মশলা গুঁড়ো ধনেপাতা কুচি মিশিয়ে নিন। হয়ে গেল তৈরি চিকেন কিমা মাসালা।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (3)