নিরামিষ ছোলার ঘুগনি (niramish cholar ghugni recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ঘণ্টা দুয়েক আগে ছোলা টাকে ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে রাখতে হবে। ছোলা ভালোভাবে ভিজে গেলে কেটে রাখা আলু সঙ্গে পরিমাণমতো নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিন। যতক্ষণ ছোলা সিদ্ধ হচ্ছে ততক্ষণে একটা পাত্রের মধ্যে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো,লঙ্কাগুঁড়ো চিনি ও অল্প পরিমান জল দিয়ে পেস্ট বানিয়ে নেবেন।
- 2
এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে তারমধ্যে সরষের তেল দিয়ে দিন। সরষের তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে কিছু সেকেন্ড নাড়াচাড়ার করে তার মধ্যে একে একে আদা বাটা, টমেটো কুচি, চেরা কাঁচা পাকা লঙ্কা ও বানিয়ে রাখা পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করে রাখা ছোলা আলু টা দিয়ে দেন।
- 3
এরপর অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটতে দিন ।ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে গরম মসলা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিন। পরে ঢাকনা খুলে সার্ভিং প্লেটে ঢেলে গরম গরম পরিবেশন করুন নিরামিষ ছোলার ঘুগনি। ধন্যবাদ
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি