ম্যাঙ্গো কেক (Mango cake recipe in Bengali)

Ratna Bauldas @Ratna_bauldas
রান্নার নির্দেশ
- 1
মিক্সিং জারে আম, চিনি দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে আমের পেস্টটা একটা বড় পাত্রে ঢেলে ওর মধ্যে ভেজিটেবল অয়েল, ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এবার এতে চেলে রাখা ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, দুধ দিয়ে খুব ভালো করে মেশাতে হবে ।
- 3
কড়াইতে 1 কাপ নুন দিয়ে প্রিহিট করে নিতে হবে। কেকটিনে বাটারপেপার লাগিয়ে রেডি করতে হবে। এবার কেকের ব্যাটারে চেরি, কাজুবাদাম কুঁচি মিশিয়ে কেকটিনে ঢেলে ট্যাপ করে নিতে হবে।
- 4
উপরে কিছু চেরি ও কাজুবাদাম ছড়িয়ে...প্রিহিট করা কড়াই এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকটিনটা বসিয়ে দিতে হবে।
- 5
ঢাকা দিয়ে 35 - 40 মিনিট বেক করে নিতে হবে। ঠান্ডা হলে কেক ডিমোল্ড করে পরিবেশন করতে হবে। ইচ্ছেমতো ড্রাইফ্রুটস, টুটিফ্রুটি কেকে দেওয়া যেতে পারে আবার কিছু না দিয়েও করা যাবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16333545







মন্তব্যগুলি (7)