জিলিপি ও গজা(Jilipi o goja recipe in bengali)

রথযাত্রা উপলক্ষে আমি ঘরে বানিয়েছি ময়দার জিলিপি ও গজা, যেটা জগন্নাথ দেবের প্রিয় একটা মিষ্টি এবং বাচ্চা বড়ো সকলেই এই জিলিপি ও গজা পছন্দ করে।
জিলিপি ও গজা(Jilipi o goja recipe in bengali)
রথযাত্রা উপলক্ষে আমি ঘরে বানিয়েছি ময়দার জিলিপি ও গজা, যেটা জগন্নাথ দেবের প্রিয় একটা মিষ্টি এবং বাচ্চা বড়ো সকলেই এই জিলিপি ও গজা পছন্দ করে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বড় পাত্রে ময়দা নিয়ে তাতে বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে ঘি দিয়ে (এই ঘি এর পরিবর্তে সাদা তেল দিলেও হবে কিন্তু ঘি দিলে অবশ্যই টেস্ট সুস্বাদু হবে) খুব ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে।তবে খেয়াল করতে হবে ডো যেন খুব শক্ত না হয় আবার খুব নরমও না হয় এবার ৩০ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে।
- 2
এবার চিনির সিরা তৈরির জন্য গ্যাসে কড়াই বসিয়ে চিনি ও জল দিয়ে গ্যাস অন করে চিনি নেড়ে নেড়ে গলিয়ে নিয়ে লেবুর টুকরো দিয়ে যখন সিরাটা বেশ চটচটে হয়ে যাবে তখন নামিয়ে রাখতে হবে।এই সিরা পাতলা বা একতার করা দরকার নেই। লেবুর টুকরো টা দেওয়ার কারণ, সিরাটা ঠান্ডা হলেও জমাট বেঁধে যাবে না।
- 3
৩০ মিঃ পর ময়দার ঢাকা খুলে আরও একবার ময়দা মেখে নিয়ে বেশ মোটা ও একটু লম্বাটে করে বেলে নিয়ে চাকু বা ছুরি দিয়ে সমান করে ৪ ভাগে কেটে নিয়ে চারটে টুকরো একের পর এক বসিয়ে হাতে করে চেপে সাইড্ গুলো একটু চেপে দিয়ে আবার একইভাবে কেটে নিয়ে একের পর চাপিয়ে বেলে এই ভাবে বার তিনেক করে এবার একটু লম্বা ও চৌক করে নিয়ে ছোট ছোট টুকরো করে গজার সেফে কেটে নিতে হবে।
- 4
এরপর গ্যাসে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে গ্যাস মিডিয়াম করে একটা একটা করে গজা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ৪/৫ মিঃ ধরে বেশ লালচে করে ভেজে তুলে নিয়ে সিরা থেকে লেবুর টুকরো ফেলে দিয়ে বা সিরা ঠাণ্ডা হলে গজাগুলো সিরার মধ্যে ফেলে ২ মিঃ উল্টে পাল্টে দিয়ে সিরা ঝরিয়ে তুলে নিলেই দোকানের বা মেলার মতো খাস্তা গজা রেডি।এই গজা রসের মধ্যে ২ মিনিটের বেশি রাখার দরকার নেই।
- 5
জিলিপির রেসিপি:-
একটা বড় বাটিতে ময়দা নিয়ে তার মধ্যে কর্ণফ্লাওয়ার বেসন বেকিং সোডা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে ঘি দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়ে টক দই দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে ।তবে ব্যাটার যখন ফেটানো তখন ডানদিক থেকে বাঁদিকে আস্তে আস্তে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফাটতে হবে। মোট কথা যে কোন একদিকে ফাটতে হবে।জল অবশ্যই বুঝে দিতে হবে, আমার পুরোপুরি ১ কাপ জল লাগেনি। - 6
এবার গ্যাসে কড়াই বসিয়ে ১ কাপ চিনি আর ১ কাপ জল দিয়ে গ্যাস অন করে হায় ফ্লেমে চিনি ও জল নেড়ে চিনি গলাতে হবে জল ফুটে উঠলে গুঁড়ো দুধ দিয়ে গ্যাস কমিয়ে চিনির মধ্যে যে ময়লা থাকে সেগুলো ছান্তা দিয়ে পরিস্কার করে নিতে হবে এবার ১/২ লেবুর রস দিয়ে নেড়ে নেড়ে একটা চিটচিটে রস বানিয়ে গ্যাস অফ্ করে রস নামিয়ে নিতে হবে।
- 7
এরপর জিলিপি ভাজার জন্য কড়াই এ পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হায় আঁচে ভালো গরম করে গ্যাস মিডিয়াম করে নিতে হবে। এবার একটা কেচাপের বোতলে ব্যাটার নিয়ে হাতটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আড়াই প্যাচের জিলিপি কড়াই এ দিয়ে গ্যাস হায় করে ৩ মিনিট সময় ধরে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 8
এবার চিনির সিরা বা রস হালকা গরম থাকা অবস্থায় ভাজা জিলিপি গুলো দিয়ে ২ মিঃ ধরে উল্টে পাল্টে রসে ডুবিয়ে নিয়ে আবারও রস থেকে তুলে গরম গরম মুচমুচে রসালো জিলিপি পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি