হোলহুইট ওয়ালনাট চকলেট কেক (Wholewheat walnut chocolate cake recipe in bengali)

#world chocolate day
চকলেট আমাদের সবার খুবই প্রিয়,,বিশেষত ছোটদের কাছে চকলেট দিয়ে বানানো যেকোন খাবার খুবই পছন্দের।
তাই আজ ওয়ার্ল্ড চকলেট ডে উপলক্ষ্যে আটা ও আখরোট দিয়ে এই চকলেট কেক বানালাম।
আটা ও আখরোট আমাদের শরীরের জন্য খুবই উপকারি তাই এই কেক টি খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আটা,বেকিং পাউডার, বেকিং সোডা ও কোকো পাউডার ভাল করে চালনি দিয়ে চেলে নিতে হবে।
- 2
এবার ডিমের সাদা ভাগ ও হলুদ ভাগ আলাদা করে, একটি বড় বাটিতে সাদা ভাগ নিয়ে বিটার দিয়ে ভাল করে বিট করে নিতে হবে।
এরপর ওর মধ্যেই চিনি গুঁড়ো দিয়ে ভাল করে বিট করে নিতে হবে। - 3
এরপর একে একে,তেল,ডিমের হলুদ ভাগ ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভাল করে বিট করে মিক্স করে নিতে হবে।
- 4
এবার গ্রেট করা চকলেট মাইক্রোওয়েভ ওভেন এক মিনিট দিয়ে গলিয়ে নিয়ে এই গলানো চকলেট ডিমের মিশ্রণে ঢেলে ভাল করে মিক্স করে নিতে হবে।
- 5
আটার মিশ্রণ ওর ভেতর অল্প অল্প করে দিয়ে স্প্যাটুলা দিয়ে কাট এন্ড ফ্লোড মেথডে মিক্স করে নিতে হবে।
যদি বেশি ঘন হয় তাহলে অল্প করে দুধ দিয়ে মাঝারি ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে।
এবার একটি কেক টিনে তেল ও অল্প আটা ছড়িয়ে গ্রীস করে নিতে হবে।
এই কেক টিনের উপর কেকের ব্যাটার ঢেলে, ভাল করে সমান করে একটু ঠুকে নিতে হবে যাতে কোনও হাওয়া ওর ভেতর না থাকে।ওর উপর আখরোট কুচি ছড়িয়ে দিতে হবে। - 6
মাইক্রোওয়েভ ওভেন এ কনভেকশন মডে 180 ডিগ্রি সেলসিয়াস এ প্রিহিট করে,ওর ভেতর কেক টিন রেখে 30-40 মিনিট বেক করে নিতে হবে।
সম্পূর্ণ বেক হলে কেক টিন বের করে ঠাণ্ডা হলে,কেক টিন থেকে কেক সাবধানে বের করে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)
Wow excellent👌👌👌