সুশি (Susi recipe in Bengali)

সুশি (Susi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে, সব উপকরণ সাজিয়ে নিতে হবে। এবারে, ম্যাট নিয়ে তারওপর ক্লিং ফয়েল বিছিয়ে দিতে হবে। তারপর, ভাতের সাথে 2 টেবিল চামচ রাইস ভিনিগার, স্বাদ মতো নুন, 1/2 চামচ চিনি, 1/2 টেবিল চামচ তিলের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- 2
এবার, ক্লিং ফয়েলের ওপর নুরি সীট খুব সাবধানে রেখে, হাতে একটু জল নিয়ে তারওপর ভাতের একটা আধা ইঞ্চি উচ্চতার লেয়ার তৈরি করতে হবে। এবার এর ওপর কালো তিল ছড়িয়ে দিতে হবে।
- 3
এবারে, লম্বা করে কেটে রাখা সব সবজি
ও চিকেন একটা একটা করে গায়ে গায়ে লাগিয়ে বিছানো ভাতের একপাশে সাজাতে হবে, ছবির মতো। - 4
এবার খুব সব ধানে ম্যাটটাকে একদিক থেকে মুড়িয়ে একটা রোল বানাতে হবে। খেয়াল রাখতে হবে ম্যাট টা যেন ভাতের ভেতর ঢুকে না যায়। ম্যাটকে ওপরে রেখে শিট কে রোল করতে হবে খুব সাবধানে
- 5
এবার, একটা ধারালো ছুরি দিয়ে খুব সাবধানে গোল গোল করে কেটে নিতে হবে সুশি। পরিবেশন করতে হবে সোয়া সস দিয়ে
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি