রুই মাছের ঝাল(rui macher jhal recipe in Bengali)

Sanchita Das(Titu) @sanchita253
গরম ভাতে খুব সুন্দর একটি রেসিপি।
Sodepur
রুই মাছের ঝাল(rui macher jhal recipe in Bengali)
গরম ভাতে খুব সুন্দর একটি রেসিপি।
Sodepur
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ,লঙ্কা গুড়ো,জিরে ধনে ওমৌরী গুঁড়ো,লেবুর রস দিয়ে ভালো করে15মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
গ্যাস জ্বালিয়ে গরম হলে তেল দিয়ে ভালো করে মাছ ভেজে রাখতে হবে।
- 3
করাইতে তেল দিয়ে ফোড়ন দিতে হবে।পর পর টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 4
3 থেকে 4 মিনিট পর রসুন বাটা ও নুন হলুদ লঙ্কা গুড়ো,চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।ভালো করে কষানো হলে মাছ দিয়ে জল দিয়ে ঢেকে রাখতে হবে।গ্যাস সীম করে রাখতে হবে।
- 5
5 মিনিট পর ঢাকনা খুলে সাবধানে নাড়তে হবে।এপিঠ ওপিঠ করে গ্যাস ওফ করে ঢেকে রাখতে হবে।
- 6
4মিনিট পর একটা প্লেটে নামিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16385243



মন্তব্যগুলি