ভোজবাড়ি স্টাইলে লাল শাক ভাজা (bhojbari style laal saag bhaja recipe in Bengali)

Pinki Chakraborty @Pinkilovescookpad
ভোজবাড়ি স্টাইলে লাল শাক ভাজা (bhojbari style laal saag bhaja recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে শাক ভালো করে বেছে ছোট করে কুচি কুচি করে নিতে হবে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে
- 2
এরপর অল্প লবণ দিয়ে কড়াইতে শাক দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে।তারপর শাক সেদ্ধ হয়ে যে জল বেরোবে সেটা ফেলে দিতে হবে নইলে শাক খেতে কসা লাগবে
- 3
এরপর 1চামচ তেল গরম করে চীনে বাদাম ভেজে ক্রাস্ট করে নিতে হবে
- 4
এরপর কড়াইতে 1চামচ তেল গরম করে 1চিমটি চিনি দিতে হবে চিনি ব্রাউন হলে কালো সর্ষে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে জল ঝরানো শাক দিয়ে নাড়াচাড়া করে করে ভাজা ভাজা হলে ওপর থেকে চিনেবাদাম ক্রাস্ট ও নারকেল কোরা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ ।
- 5
এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভোজবাড়ি স্টাইলে লাল শাক ভাজা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16440825




মন্তব্যগুলি