নবাবী লাচ্ছা সেমাই (nawabi lachcha simai recipe in Bengali)

সাধারণত এই রেসিপি ঈদের সময় তৈরী করা হয়। কিন্তু ঈদ ছাড়াও যেকোনো সময়ে খাওয়া যায়। অত্যন্ত লোভনীয় একটি রেসিপি।
নবাবী লাচ্ছা সেমাই (nawabi lachcha simai recipe in Bengali)
সাধারণত এই রেসিপি ঈদের সময় তৈরী করা হয়। কিন্তু ঈদ ছাড়াও যেকোনো সময়ে খাওয়া যায়। অত্যন্ত লোভনীয় একটি রেসিপি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে লম্বা লাচ্ছা সেমাই গুলো নিয়ে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিলাম।
- 2
একটা ফ্রয়িং প্যান নিয়ে ওতে ৩ টেবিল চামচ ঘি দিলাম। এবার সেমাই টা ওই ঘি এর মধ্যে দিয়ে ৫ মিনিট গ্যাস এর কম আঁচে ভালো করে ভেজে নিলাম।
- 3
এবার গ্যাস বন্ধ করে দিয়ে ফ্রয়িং প্যান থেকে ৩/৪ অংশ সেমাই আলাদা করে একটা বাটিতে রাখলাম। ওই বাটি তে ১ চিমটে খাবারের কেশরী বা কমলা রং মিশিয়ে নিলাম।
- 4
বাকি প্যানে থাকা সেমাই টা একটা কাঁচের পাত্রে ঘি ব্রাশ করে নিয়ে ওই পাত্রে ঢেলে দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিলাম। তারপর একটা গ্লাসের পিছনের তল টা দিয়ে পাত্রে সেমাই এর লেয়ার টা চেপে সমান করে দিলাম।
- 5
এবার একটা কড়াই তে ৫০০ মিলি লিটার দুধ গরম হতে দিলাম।
- 6
অন্য একটা পাত্রে ঘরের উষ্ণতায় রাখা ১/২ কাপ দুধ নিয়ে ওর মধ্যে ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার এবং ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিলাম।
- 7
এবার কড়াই তে ৫০০ মিলিলিটার দুধ ফুটে এলে কাস্টার্ড এবং কর্ন ফ্লাওয়ার মেশানো দুধ টা আস্তে আস্তে ৩/৪ বারে মিশিয়ে নিলাম। আর একটা হুইস্ক দিয়ে অনবরত নাড়তে থাকলাম। যাতে দুধ জমাট না বেঁধে যায়।
- 8
দুধ ঘন হয়ে এলে ওতে কন্ডেন্সড মিল্ক ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাস বন্ধ করে দিলাম।
- 9
এবার কাঁচের পাত্রে যে সেমাই এর লেয়ার ছিল ওর উপর ঘন দুধের মিশ্রণ টা ঢেলে চারদিকে সমান করে নিলাম। এরপর রং করা সেমাই এর অংশ দুধ এর উপর ছড়িয়ে দিয়ে সেমাই এর দ্বিতীয় লেয়ার তৈরি করে নিলাম।
- 10
উপর থেকে পেস্তা, কাজু, কিসমিশ, আমন্ড, খেজুর টুকরো চেরি ছড়িয়ে দিলাম।
- 11
ঘরের উষ্ণতায় চলে এলে বা পুরো ঠান্ডা হয়ে গেলে কাঁচের পাত্র ফ্রিজে রেখে দিলাম ৩ ঘন্টার জন্য।
- 12
ফ্রিজ থেকে ৩ ঘন্টা পর বের করে নিয়ে এসে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলাম নবাবি লাচ্ছা সেমাই।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি