গাঠি কচু ডিমের ডালনা(gathi kochu diye dimer dalna recipr in Bengali)

গাঠি কচু ডিমের ডালনা(gathi kochu diye dimer dalna recipr in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গাঠি কচু ভালো করে ছাল ছুলে ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেসারে পরিমান মত জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে
- 2
এরপর সেদ্ধ করা ডিমে হলুদগুঁড়ো ও লবণ মাখিয়ে কড়াইতে তেল গরম করে লাল করে ভেজে নিতে হবে
- 3
এরপর কড়াইতে তেল গরম করে এক চিমটি চিনি দিয়ে নাড়াচাড়া করে ব্রাউন হলে গোটা গরম মসলা দিয়ে নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একে একে পেয়াজ আ দা,রসুন বাটা ও কাচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো পিউরি,হলুদগুঁড়ো,জিরেগুঁড়ো,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ও লবণ দিয়ে কিছুক্ষণ কসিয়ে ভিনিগার দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে মসলা ফুটতে দিতে হবে জল মজে এলে ভাজা ডিম গুলো ফোক করে দিয়ে আবারো মসলার সাথে কসিয়ে এরপর সেদ্ধ করা গাঠি কচু দিয়ে আবারো কিছুক্ষণ কসিয়ে নিয়ে অল্প জল দিয়ে ফুটতে দিতে হবে
- 4
এরপর চাপ চাপ হলে ঘি ছরিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে এরপর পরিবেশনের সময় ডিম গুলো মাঝখান থেকে কেটে পরিবেশন করুন গরম গরম ভাত বা রুটির সাথে গাঠি কচু ডিমের ডালনা
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি