কাতলা কালিয়া(katla kalia recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইকে ভালো করে গরম করে তেল টাকে ও খুব ভালো করে গরম করে নিতে হবে। না হলে মাছ ভালো ভাজা হবে না।
- 2
ধোয়া পরিস্কার করা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ গুলো কে ভালো করে ভেজে নিতে হবে।
- 3
ভাজা হয়ে গেলে ঐ তেলের মধ্যে তেজপাতা পাঁচফোড়ন পেঁয়াজ কুচি টা দিয়ে লাল করে ভেজে নিতে হবে। ভালো ভাজা হলে বাঁটা মশলা গুলো দিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছু ক্ষণ। চাইলে রসুন বাটা ও দিতে পারেন, কিন্তু আমি মাছে রসুন দিই না।
- 4
পরিমাণ মতো লবণ হলুদ চিনি টমাটো সব দিয়ে আর একটু নেড়ে নিয়ে মাছ গুলো দিয়ে দিতে হবে। তৈরি হয়ে আসলে গরম মশলা ও ঘী দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে গ্যাস বন্ধ করে।
- 5
তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন । দারুন ব্যাপার ঐ যে বলা হয় বাঙালি র মাছ ছাড়া চলে না।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16479780




মন্তব্যগুলি