পাঁচফোড়ন রুই (Panch Foron rui recipe in Bengali)

#FF
এটিপুরোনো দিনের একটি রেসিপি, গরম কালে পাঁচ ফোড়ন এই ঝোলটি খেতে খুব ভালো লাগে।
পাঁচফোড়ন রুই (Panch Foron rui recipe in Bengali)
#FF
এটিপুরোনো দিনের একটি রেসিপি, গরম কালে পাঁচ ফোড়ন এই ঝোলটি খেতে খুব ভালো লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলো তে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে ভেজে তুলতে হবে হালকা করে। এরপর ওই তেলে ই প্রথমে পটল গুলো তারপর আলু গুলো ভেজে নিতে হবে।
- 2
এরপর ওই তেলে আদা বাটা দিয়ে ভেজে ওতে টুকরো করা টমেটো দিয়ে ভাজতে হবে। একটা বাটিতে সব গুঁড়ো মশলা গুলো নিয়ে জল দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে,ওটি কড়াই এ দিয়ে ভালো করে ভাজতে হবে, মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবার ওতে ভাজা আলু গুলো দিয়ে কষিয়ে পটল ভাজা গুলো দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে আর নুন দিয়ে ঢাকা দিতে হবে।
- 3
ঝোল ফুটে গেলে ভাজা মাছ গুলো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ৬ থেকে ৭মিনিট ফুটিয়ে দেখে নিতে হবে আলু আর পটল সেদ্ধ হয়েছে কিনা।
- 4
সেদ্ধ হয়ে গেলে, একটা ছোট পাত্রে সর্ষের তেল গরম করে ওতে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে গরম তেল টা সব সমেত মাছের ঝোলের উপর ঢেলে এক মিনিট ফুটিয়ে আঁচ বন্ধ করে দিতে হবে। তৈরি পাঁচফোড়ন রুই, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই ঝোল।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি