চিকেন বলস ইন চীজি হোয়াইট সস (chicken ball in cheesy white sauce recipe in Bengali)

চিকেন বলস ইন চীজি হোয়াইট সস (chicken ball in cheesy white sauce recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বো নলেস চিকেনটা পাতিলেবুর রস, একটি এলাচ, পাঁচ - ছয় কোয়া রসুন, দুটি কাঁচালঙ্কা এবং স্বাদমতো লবণ দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার এই পেস্ট করা চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি,1 চামচ গোলমরিচগুঁড়ো, আর চেডার চিজটা গ্রেট করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সব উপকরণ দিয়ে মাখা চিকেনের মন্ড বা ডো থেকে ছোট ছোট বল তৈরি করে রাখতে হবে।
- 2
এবার একটি কড়াইতে বাটার দিয়ে একটু গরম হলে এর মধ্যে রসুন কুচি দিতে হবে। বাটারে রসুনটা একটু ভাজা ভাজা হলে ময়দা টা দিয়ে দিতে হবে। এবার 2-3 মিনিট নাড়াচাড়া করে ময়দা টা ভেজে নিতে হবে হালকা করে। গ্যাসের ফ্লেম লো তে থাকবে। ময়দা হালকা লালচে হবে এবং সুগন্ধ বেরোবে, ততক্ষন পর্যন্ত নাড়াচাড়া করতে হবে ক্রমাগত, থামা চলবে না।
- 3
এবার এই ময়দার মিশ্রণের মধ্যে দুধ টা ঢেলে দিতে হবে, এক চামচ গোলমরিচ গুঁড়ো দিতে হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবকিছু। ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে, যেনো ময়দার দলা বা গুটি না থাকে। এবার এই দুধ ও ময়দার মিশ্রণটি একটু ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের বলগুলি দিয়ে দিতে হবে। এবং পাঁচ মিনিট ফুটতে দিতে হবে। পাঁচ মিনিট ফোটার পরে পার্মেসান চিজটা গ্রেট করে দিয়ে দিতে হবে এবং চিলি ফ্লেক্সও দিতে হবে।
- 4
এবার পুরোটা ভালো করে মিশিয়ে নিতে হবে।লবণ দিতে হবে স্বাদমতো, এবং অল্প চিনিও দিয়ে দিতে হবে। আরও 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো তে থাকবে। চিজী সসটা গাঢ় ক্রিমি হয়ে এলে গ্যাস অফ করে দিতে হবে এবং ওপর থেকে একটু বাটার দিয়ে দিতে হবে। এবার পার্সলে আর একটু ক্রিম ওপর থেকে ছড়িয়ে গার্নিশ করে বয়েল্ড বা সতে করা সব্জির সাথে সার্ভ করতে হবে, সুপার ইয়ামি চিকেন বলস ইন চিজি হোয়াইট সস।
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (2)