মাশরুম মশলা কারি (Mashrum masala curry recipe in bengali.)

#ATW3
#TheChefStory
Indian curry
আমি বানালাম নিরামিষ মাশরুম কারি ।
মাশরুম মশলা কারি (Mashrum masala curry recipe in bengali.)
#ATW3
#TheChefStory
Indian curry
আমি বানালাম নিরামিষ মাশরুম কারি ।
রান্নার নির্দেশ
- 1
মাশরুমের ওপরের পাতলা খোসাটা আটা দিয়ে ঘষে তুলে পরিষ্কার করে নিয়েছি। এবার ধুয়ে নিয়েছি। কড়াই গরম করে ঘি দিয়েছি জিরে দারচিনি ও তেজপাতা ফোরন দিয়েছি। আদা বাটা তে হিং মিশিয়ে রেখে ছিলাম কিছুক্ষন।
- 2
এবার তেলে হিং ভেজানো আদা বাটা দিয়েছি। হলুদ গুঁড়ো ও সামান্য জল দিয়েছি। জল শুকিয়ে গেলে সব গুঁড়ো মশলা ও 2 টেবিল চামচ জল দিয়েছি।নেড়েচেড়ে টমেটো পিউরি দিয়েছি।
- 3
মিনিট 4-5 একটু গরম জল দিয়ে কষিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি। এবার মাশরুম দিয়ে মিনিট খানেক হাই ফ্লেমে নেড়ে চেড়ে চিনি ও দুধের সর ফেটিয়ে মিশিয়ে দিয়েছি,ঢাকা দিয়েছি।
- 4
আঁচ কমিয়ে 5-7 মিনিট রান্না করেছি মাঝে এক বার নেড়েচেড়ে দিয়েছি। শুকনো মেথি পাতা ও কাঁচা লঙ্কা মিশিয়ে।গ্যাস অফ করেছি। ঢাকা দিয়ে আরো কিছুক্ষন রেখেছি। অনেক টা জল বার হবে, আলাদা জলের প্রয়োজন নেই।
তৈরি নিরামিষ মাশরুম মসলা কারি।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি