রসবড়া (Ros bora recipe in Bengali)

#ChooseToCook
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আমি বেছে নিয়েছি মিষ্টির একটা সুন্দর রেসিপি যেটি কম সময়েও হবে এবং খেতেও সুস্বাদু হবে। মিষ্টি খেতে আমরা সকলেই খুব ভালোবাসি আর সেজন্যই আমার সকল বন্ধুদের সাথে এই সুন্দর রেসিপিটি শেয়ার করে নিচ্ছি। রান্না করতে আমার খুব ভালো লাগে, কখনো মন খারাপ হলে রান্না করলে আমার মন ভালো হয়ে যায় এবং সবকিছুই শেখা মা- ঠাকুমা- দিদিমাদের দেখে, অনেক সময় খুব অল্প উপকরণে সুন্দর রান্না হয়ে যায় আর আমিও সেটাই চেষ্টা করি যাতে অল্প সময়ে সুন্দর রান্না করা যায়। কুকপ্যাড আমার অতি প্রিয় জায়গা যেখানে সকল বন্ধুদের সাথে আমিও সুন্দরভাবে আমার পছন্দের বিভিন্ন রেসিপি সবার সাথে শেয়ার করতে পারি। তাহলে আজকের এই রসবরা রেসিপিটি সকল বন্ধুদের সাথে শেয়ার করে নিই।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কলাই ডাল ভালো মতন করে ধুয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন রেসিপি করার কিছুক্ষণ আগে জল ভালো করে ছেঁকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো মতন করে ব্লেন্ড করে নিতে হবে। এবারে একটি পাত্রের মধ্যে সেটি ঢেলে খুব সামান্য লবণ দিয়ে ভালোমতন করে ফেটিয়ে নিতে হবে। এবারে তারমধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে কিসমিস এবং নারকেলের ডাস্ট পাউডার। খুব ভালো মতন করে ফেটিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 2
15 মিনিট পরে ঢাকা খুলে আবার ভালো মতন করে ফেটিয়ে রাখতে হবে অপরদিকে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে বরার আকারে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে রাখতে হবে।
- 3
অপরদিকে রসবড়া জন্য রস তৈরি করে নিতে হবে এবং তার জন্য কড়াইতে দু'কাপ মাপের জল দিয়ে জলটা ভালো মতন ফুটলে তার মধ্যে গোটা এলাচ দিতে হবে এবং তার সাথে দিতে হবে 1 কাপ মাপের চিনি এবং চিনিটি গলতে থাকার সাথে সাথে ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে। চিনি ভালোমতো জলের সাথে মিশে গেলে সেটি ঘন হতে থাকবে এবং সাথে দিতে হবে ঢেলা খেজুরের গুড়(বেশ খানিকটা পরিমাণে), সেটি যখন ভালো মতন ফুটতে থাকবে তখন রসটি আরো গাঢ় হয়ে আসবে, তখন ওভেনটি একদম কমিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বড়াগুলি।
- 4
বড়াগুলি দিয়ে হালকা ভাবে নাড়াচাড়া করতে হবে এবং যাতে ভেঙে না যায় খেয়াল রাখতে হবে, এরপর ওভেনটি বন্ধ করে দিতে হবে। ভালো মতন রসের মধ্যে চুবিয়ে রেখে ঠান্ডা করতে দিতে হবে এবং 2 ঘন্টা পরে দেখা যাবে রসটা বড়াগুলির মধ্যে ঢুকেছে এবং তখন রস এবং বড়া সমেত একসাথে স্বাদ নিতে হবে রসবড়ার। ঠিক এই ভাবেই খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে রসবড়ার এই সুন্দর রেসিপিটি।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি