এগলেস ক্যারামেল কাস্টার্ড পুডিং(eggless caramel pudding recipe in Bengali)

আমি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সারাদিন কাজের চাপ থাকে খুব। এরই মধ্যে রান্না এক ঝলক ঠান্ডা হাওয়ার মতন। মন ভালো হয়ে যায় আর বাড়ির সবাই যখন খেয়ে প্রশংসা করে, তখন ভীষণ ভালো লাগে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে মিক্সার গ্রাইন্ডার এ দুধ, টক দই, কন্ডেন্সড মিল্ক, ভ্যানিলা এসেন্স, কাস্টার্ড পাউডার ঢেলে ভালো করে গ্রাইন্ড করে নিলাম।
- 2
এবার একটা বাটিতে হাফ কাপ চিনি দিয়ে কম মাঝারি আঁচে ক্যারামেল তৈরী করে নিলাম।
- 3
ক্যারামেল টা সিলিকন মৌল্ড এ ঢেলে নিয়ে ঠান্ডা হতে দিলাম সেট হওয়ার জন্য।
- 4
এবার ক্যারামেল, মৌল্ড এ সেট হয়ে গেলে ছাঁকনি দিয়ে দুধ, দই এর যে মিশ্রণ তৈরী করে রেখেছিলাম, সেটা মৌল্ড গুলো তে ঢেলে দিলাম।
- 5
এবার একটা প্যান গ্যাস এ বসিয়ে তাতে হাফ কাপ জল গরম হতে দিলাম। জল গরম হলে সিলিকন মৌল্ড গুলো বসিয়ে দিয়ে প্যানের ঢাকা দিয়ে ২০ মিনিট মাঝারি আঁচে বসিয়ে রাখলাম।
- 6
২০ মিনিট পরে টুথপিক দিয়ে দেখে নিলাম যে টুথপিক এর গায়ে কিছু লেগে নেই। এবার বাইরে এনে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিলাম ৩০ মিনিট।
- 7
এরপর মৌল্ড থেকেই ডেমোউল্ড করে নিয়ে সাবধানে প্লেট এ পরিবেশন করলাম চকলেট সস ও চেরি সহযোগে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি