সাবুদানার খিচুড়ি (Sabudanar khichuri in Bengali)

#FF2
এই সপ্তাহের থীম থেকে বেছে নিয়েছি নিরামিষ টিফিন বা জলখাবার। সাবুদানা র খিচুড়ি বানানো খুব সহজ যদি সাবুদানা ঠিক মতো জল দিয়ে ভেজাতে পারি। কি ভাবে সাবুদানা ভেজাবো আর রান্না করবো সেটা এখন সকল কে জানাবো।

রান্নার নির্দেশ
- 1
সাবুদানা ৩ - ৪ বার জলে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে ৩/৪ কাপ জল যোগ করে ৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর বাদামের অর্ধেক পরিমান গুঁড়ো করে সাবুদানা তে মিশিয়ে নিতে হবে। সঙ্গে ১ টেবিল চামচ তেল, নুন ও চিনি গুঁড়ো মিশিয়ে নিতে হবে। কড়া তে তেল গরম করে কারিপাতা, জিরে ও আদা কুচি ফোড়ন দিয়ে ৩০ সেকেন্ড নাড়াচারা করতে হবে।
- 2
আলু সিদ্ধ টুকরো ও ধনেপাতা কুচি কড়া তে যোগ করে ৩/৪ মিনিট কষাতে হবে মাঝারি আঁচে। বাদামের গুঁড়ো, নুন,তেল ও চিনি মেশানো সাবুদানা কড়া তে দিয়ে বাকি অর্ধেক পরিমান বাদাম গুঁড়ো (মোটা করে ভেঙে নেওয়া) ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে ২/৩ মিনিট চড়া আঁচে নাড়াতে হবে যাতে করে সাবুদানা জুড়ে না যায়। এরপর কম আঁচে ৫/৬ মিনিট ঢেকে রাখতে হবে। গ্যাস বন্ধ করে লেবুর রস মিশিয়ে পরিবেশন করতে হবে।
- 3
সুন্দর করে পরিবেশনে পেট ও মন ২ টা ই ভোরে যাবে। সঙ্গে পছন্দসই চাটনী ও দিয়ে খেতে পারেন।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি