রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিতে হবে।
- 2
পালং শাক ভালো করে ধুয়ে ফুটন্ত গরম জলে 2 মিনিট রেখে আবার ঠান্ডা জলে দিতে হবে। তারপর শাকের পেস্ট বানিয়ে রেখে দিতে হবে।
- 3
3 টি পেঁয়াজ, আদা, রসুন, 2 টি কাঁচা লঙ্কা ও 4 টি এলাচ, 10 টি লবঙ্গ ও 1 ইঞ্চি দারচিনি একসাথে পেস্ট করে নিতে হবে।
- 4
1 টি পেঁয়াজ ও টমেটো কুচি করে রাখতে হবে।
- 5
এবার তেল গরম করে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিতে হবে।
- 6
ফোড়ন একটু ভাজা হলে পেঁয়াজ কুচি লাল করে ভাজতে হবে।
- 7
পেঁয়াজ ভাজা হলে টমেটো কুচি দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপর মশলা পেস্ট দিয়ে আরো 2 মিনিট কম আঁচে ভাজতে হবে।
- 8
এবার সব গুঁড়ো মশলা দিয়ে আরো 3 মিনিট মশলা ভাজতে হবে।
- 9
মশলা ভালো করে ভাজা হলে ধুয়ে রাখা মাংস দিয়ে ভালো করে প্রথম 4 মিনিট আঁচ বাড়িয়ে ও পরের 5 মিনিট আঁচ কমিয়ে নাড়াচাড়া করতে হবে। প্রয়োজনে সামান্য জল দিতে হবে।
- 10
মাংস ভালো করে কষানো হলে 1 কাপ জল ও পরিমানমতো নুন দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে 15 থেকে 20 মিনিট মাংস রান্না হতে দিতে হবে।
- 11
20 মিনিট পর ঢাকনা খুলে পালং শাক পেস্ট মিশিয়ে আরো 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে।
- 12
10 মিনিট পর হারিয়ালী চিকেন রান্না হলে গরম গরম ভাত বা রুটি বা ফ্রাইড রাইস এর সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি