নতুন আলুর দম (Aloor dum recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে ভেজে তুলে রাখতে হবে।
- 2
জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কষাতে হবে। টমেটো কুচি দিয়ে নুন দিয়ে মজে এলে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে তেল ছেড়ে এলে মটরশুঁটি ও ভাজা আলু দিয়ে আবার কষিয়ে গরম জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 3
ফুটে জল টেনে এলে চিনি দিয়ে নিজের প্রয়োজন মতো ঝোল রেখে আঁচ বন্ধ করে দিতে হবে।
- 4
এবার ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে পরিবেশন করুন এই নতুন আলুর দম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16657312














মন্তব্যগুলি