ভেটকি কষা (bhetki Kosha, Recipe in Bengali)

#LD
লান্চের রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি ভেটকি কষা
ভেটকি কষা (bhetki Kosha, Recipe in Bengali)
#LD
লান্চের রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি ভেটকি কষা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ভেটকি মাছের পিস গুলো ভালো ভাবে ধুয়ে একটু নুন ও একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রাখুন
- 2
পেঁয়াজ টা এবং টমেটো কুচি কুচি করে কেটে ধুয়ে রাখুন
- 3
এরপরে একটা নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম হলে তাতে সরষের তেল দিয়ে মাছের পিস গুলো ভালো ভাবে ভেজে তুলে রাখুন
- 4
এবারে ওই মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে তাতে টমেটো কুচি,বাকি হলুদ গুঁড়ো, নুন, চিনি, জিরে গুঁড়ো, লংকা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে নিন এবং কাঁচালংকা গুলো চিরে দিয়ে দিন
- 5
এবারে ভালো ভাবে কষিয়ে নিন এবং কষানো হয়ে গেলে জল মিশিয়ে ফুটতে দিন
- 6
ঝোল ফুটতে শুরু করলে ভাজা মাছ গুলো ঝোলে দিয়ে আরও কিছুক্ষন ফুটিয়ে নিন
- 7
ঝোল কমে ঘন হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ভেটকি কষা
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি