রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলোতে হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে নিতে হবে। পোস্ত একটা কাঁচালঙ্কা দিয়ে বেঁটে নিতে হবে। এবার কড়াই তে তেল গরম করে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছ গুলো ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেলেই দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।
- 2
পেঁয়াজকুচি একটু নরম হয়ে এলে এর মধ্যে একে একে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ আর অল্প চিনি দিয়ে ভালো করে সবটা কষিয়ে নিতে হবে।মশলা কষা হয়ে গেলে এর মধ্যে বেঁটে রাখা পোস্ত টা দিয়ে দিতে হবে । আধকাপ জল দিতে হবে এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে 2-3 মিনিট। গ্যাস অফ করে চেরা কাঁচালঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আরও দুই মিনিট।
- 3
রেডি হয়ে গেল দারুন স্বাদের পাবদা পোস্ত।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16708557












মন্তব্যগুলি