এগলেস প্যান কেক (eggless pan cake recipe in Bengali)

Shefali Bhattacharya @cook_27576735
এগলেস প্যান কেক (eggless pan cake recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে ময়দা, সুজি, লবণ,বেকিং পাউডার চিনি সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার পর ওর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিশিয়ে একটা ব্যাটার বানাতে হবে।
- 2
ব্যাটার ঘন হবে না আবার পাতলা ও হবে না।মাঝামাঝি হবে। তার পর ভেনিলা এসেন্স টা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে।
- 3
এদিকে গ্যাসে একটা ননস্টিক তাওয়া বসিয়ে গরম হলে তার মধ্যে এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিতে হবে।দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দুই মিনিট মতো হলে উল্টে দিয়ে আর ও এক মিনিট সেঁকে নিতে হবে।
- 4
এবার তাওয়া থেকে তুলে নিতে হবে।ব্যাস রেডি ঝটপট টেস্টি টেস্টি প্যান কেক।এটা ভীষণ স্পন্জি ও টেস্টি হয়।বাচ্চা বড়ো সবার ভীষণ ভালো লাগে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16711907





মন্তব্যগুলি