আমসত্ত্ব-ড্রাইফ্রুটস্ দিয়ে টমেটোর চাটনি (Aamsatto-dryfruits tomato chutney recipe in bengali)

আমসত্ত্ব-ড্রাইফ্রুটস্ দিয়ে টমেটোর চাটনি (Aamsatto-dryfruits tomato chutney recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে টমেটো গুলো চারভাগ করে কেটে নিতে হবে। আমসত্ত্ব ছোটো ছোটো টুকরো করে রাখতে হবে। খেজুর ছোট টুকরো করে কেটে বীজ বের করে রাখতে হবে। বাকি সব উপকরণ একজায়গায় গুছিয়ে নিতে হবে।
- 2
এবার কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো টুকরো, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। টমেটো নরম হয়ে আসলে একটা কাঁটা চামচ দিয়ে টমেটো গুলোকে ম্যাস করে নিতে হবে।
- 3
এখন খেজুরের টুকরো গুলো মিশিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে 2-3 মিনিট।
- 4
এরপর খেজুর নরম হয়ে গেলে আমসত্ত্ব, কাজু, কিসমিস ও চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দিতে হবে। চিনি গলে তার জল শুকিয়ে ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে গন্ধরাজ লেবুর জিস্ট ছড়িয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 5
2-3 মিনিট পর ভালো করে নেড়ে নামিয়ে নিলেই শেষপাতে পরিবেশন করার জন্য তৈরি আমসত্ত্ব-ড্রাইফ্রুটস্ দিয়ে টমেটোর চাটনি।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (5)