নারকেলের চটপটা চাটনি (Narkeler Chatpata Chutney,Recipe in Bengali)

Sumita Roychowdhury @Sumita_26
#ACR
আচার বা চাটনি রেসিপি চ্যালেন্জে আমি বানিয়েছি নারকেলের চটপটা চাটনি
নারকেলের চটপটা চাটনি (Narkeler Chatpata Chutney,Recipe in Bengali)
#ACR
আচার বা চাটনি রেসিপি চ্যালেন্জে আমি বানিয়েছি নারকেলের চটপটা চাটনি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নারকেলের মালা থেকে নারকেল ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রাখুন
- 2
কাজুবাদাম ও চিনা বাদাম হাতের কাছে গুছিয়ে রাখুন
- 3
এরপরে নারকেলের টুকরো গুলো, কাঁচালংকা,রসুনের কোয়া, দু রকমের বাদাম সব একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন
- 4
এবারে এই নারকেলের পেস্টের সাথে নুন ও চিনি মিশিয়ে নিন
- 5
এবারে একটি নন স্টিক প্যান গ্যাসে বসিয়ে প্যান গরম হলে
তাতে সরষের তেল দিয়ে তাতে শুকনো লংকা ও কালো সরষে ফোড়ন দিয়ে তাতে নারকেলের পেস্ট টা দিয়ে ভালো করে মিশিয়ে
নিন এবং একটু নাড়িয়ে নিয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে গেল
নারকেলের চটপটা চাটনি
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/16735507








মন্তব্যগুলি