ঝটপট ব্রেকফাস্ট / টিফিনের রেসিপি

এই রান্নাটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন।আমি এই রেসিপিটির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি।
চাইলে রেসিপির ভিডিও টি দেখতে পারেন.
রেসিপি লিংক👉https://youtu.be/t9s700gvA10
ঝটপট ব্রেকফাস্ট / টিফিনের রেসিপি
এই রান্নাটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন।আমি এই রেসিপিটির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি।
চাইলে রেসিপির ভিডিও টি দেখতে পারেন.
রেসিপি লিংক👉https://youtu.be/t9s700gvA10
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ক্যাপসিকাম, পিঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে চপারে কুচিয়ে নিতে হবে বা সব কিছু ছোট কুঁচিয়ে নিতে হবে।
- 2
এবারে একটা বড় পাত্রে ময়দাটা ঢেলে নিতে হবে এবং তাতে কুচানো সব কিছু ঢেলে দিতে হবে। তারপর তাতে ডিম,স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে।
- 3
এবারে সামান্য করে জল দিতে হবে এবং সব কিছুকে ফেটিয়ে নিতে হবে। এইভাবেই অল্প করে করে জল মিশিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে ভালো একটা মিশ্রণ বানাতে হবে। খুব পাতলা করা যাবে না আবার খুব ঘন করাও যাবে না।
- 4
এরপর একটা ননস্টিক প্যান গ্যাসে বসিয়ে তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে । তেল গরম হয়ে গেলে বানিয়ে রাখা মিশ্রন এক হাতা মতো ঢেলে দিয়ে চামচের সাহায্যে চারিয়ে দিতে হবে গোলাকার মতো।
- 5
এবারে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম থেকে কম আঁচে 5 মিনিটের জন্য রান্না টা হতে দিতে হবে। তারপর আবার 5 মিনিট পর ঢাকনা খুলে আর একপিট উল্টে দিয়ে একই ভাবে আরো 5 মিনিট রান্নাটা হতে দিতে হবে।
- 6
তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে দুপিট উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে।
- 7
এবার গরম গরম পরিবেশন করুন স্যালাড ও সসের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি