ফুলকো লুচি ও কাবুলি ছোলার দোপেঁয়াজা
#অন্নপূর্নারহেঁশেল
রান্নার নির্দেশ
- 1
ময়দা নুন এবং তেল দিয়ে মেখে নিলাম। লেচি কেটে লুচি ফেলে ছেঁকে নিলাম।
- 2
কাবুলি ছোলা আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন সেদ্ধ করে নিলাম। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মসলা ফোড়ন এবং কুচোনো পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। সামান্য নুন, চিনি, হলুদ, লন্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা- রসুন পেস্ট দিলাম।একটু নেড়ে চেড়ে টমেটো পেস্ট দিলাম।
- 3
তেল বেরিয়ে এলে সেদ্ধ করা ছোলা দিয়ে নাড়া চাড়া করলাম।বড় বড় কাটা পেঁয়াজ দিয়ে নাড়তে থাকলাম।এক কাপ জল দিয়ে ঢাকা দিলাম। মাখা মাখা হলে কসুরি মেথি দিলাম। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম।
- 4
হয়ে গেল ফুলকো লুচি কাবলি ছোলার দোপেয়াজা সঙ্গে মিষ্টি ও বোঁদে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/9302346










মন্তব্যগুলি