তন্দুরী চিকেন

#bdfood
ইফতারে সবসময় তেলে ভাজা না খেয়ে মাঝে মাঝে তন্দুরী চিকেন মজাই লাগবে।
তন্দুরী চিকেন
#bdfood
ইফতারে সবসময় তেলে ভাজা না খেয়ে মাঝে মাঝে তন্দুরী চিকেন মজাই লাগবে।
রান্নার নির্দেশ
- 1
মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে কিচেন টাওয়ালের সাহায্যে শুকনো করে নিন। একটি ধারালো ছুড়ির সাহায্যে মাংসের গায়ে ২-৩টি বাকা করে চিড়ে দিন।
- 2
লবণ ও লেবু ভাল করে মেশান, যাতে লবণ পুরোপুরো দ্রবীভূত হয়ে যায় লেবুর রসে। এবার এই মিশ্রণটি ভাল করে ঘষে ঘষে মাংসের গায়ে লাগিয়ে নিন। ২০ মিনিট ফ্রিজে রেখে দিন।
- 3
বাটা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, ও অন্যান্য শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিন। এতে পানি ঝরানো টক দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এতে খাবার রংটাও দিয়ে দিন।
এই পেস্ট দিয়ে মাংস ভাল করে ম্যারিনেট করুন। - 4
পেস্টটি আঙুল দিয়ে লাগান। আরও দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিন। এবার একটি ফ্রাইং প্যানে অল্প একটু তেল মাখিয়ে নিন। এবার মাংসের টুকরোগুলো রেখে উপর দিয়ে অল্প তেল ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে এক একটা দিক ১০-১৫ মিনিট হাল্কা আঁচে রান্না করে নিন। সবদিক ভাল করে হয়ে গেলে আঁচ থেকে প্যান নামিয়ে নিন।একটু পোড়া দাগ লাগিয়ে নামিয়ে নিন।
- 5
রায়তা এবং নান রুটির সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি