চিকেন মিটবল
রান্নার নির্দেশ
- 1
আমাদের ইফতার এবং ডিনার করার সময় একই তাই একটা আইটেম রান্না করতে হয় যা ভাত বা রুটি বা নান দিয়ে খাওয়া যায়।প্রথমে চিকেন কিমা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ১.৫ টা পিয়াজ, পুদিনাপাতা, কাচামরিচ কুচি করে অন্যান্য মশলার (পরিমানে হাফ সবগুলি) সাথে দিয়ে কিমার মধ্যে দিয়েছি। এরপর ডিম, লবন, পাউরুটি সহ খুব ভালোকরে মেখে নিয়েছি।
- 2
এরপর ছোট ছোট বলের মতো করে একটা ফ্রাইপ্যানে ১ কাপ তেলে ভেজে নিয়েছি।
- 3
বাকি ১.৫ টা পিয়াজ ব্লেন্ড করে ওই ফ্রাইপ্যানের মধ্যে গরম তেলে দিয়ে ভুনেছি কিছুক্ষন। সাথে এলাচ, দারচিনি আর তেজপাতা, আদা-রসুন বাটা দিয়েছিলাম। তারপর যখন তেল উপরে উঠে এসেছে, বাকি গুড়া মশলাগুলি, লবণ দিয়ে আরেকটু ভুনে নিয়ে ভেজে রাখা চিকেন বলগুলি মশলায় দিয়েছি। সামান্য পানি এড করেছি প্রয়োজন মতো। কয়েকটা কাচামরিচ এড করেছিলাম। যখন মাখামাখা টেক্সচার এসেছে, নামিয়ে নিয়েছি। এখন যেহেতু রোযা, লবণ দেখতে পারিনি কিন্তু আশা করি ঠিক মতো হয়েছে। ভাত, পোলাও বা নান দিয়ে খেতে খুব ভালো লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (2)